বাংলাদেশ সরকারের দ্বারা পরিচালিত বিশেষায়িত ব্যাংক হলো “বাংলাদেশ কৃষি ব্যাংক” যা ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত হয়, বর্তমানে ব্যাংকটির সদর দপ্তর ঢাকায় অবস্থিত। কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষকরা ঋণ গ্রহন করতে পারবেন এবং কৃষিকাজ চালিয়ে নিতে আর্থিক সহায়তা পাবেন। কৃষি ব্যাংকের মাধ্যমে কৃষকরা বিভিন্ন ধরনের ঋণ পাওয়ার সুযোগ পায়, এছাড়াও কৃষি ব্যাংক পার্সোনাল লোন ও ব্যাংকিং সেবা প্রদান করে।



ব্যাংকটির লক্ষ্য হলো খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা এবং পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরো শক্তিশালী করে তোলা। এবং আরো একটি উদ্দেশ্যের হলো: দেশের প্রতিটি কোণায় কোণায় ব্যাংকিং সেবা পৌছানো, দরিদ্র ও কৃষিভিত্তিক শিল্পে ঋণ প্রদান।

মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষি খাতে ব্যাপক ভূমিকা পালন করে। জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন এবং ক্ষুধা ও দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে BKB ব্যাংকের নিজস্ব তহবিল থেকে ৭ শতাংশ সুদে ৩০০ কোটি টাকা ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

উক্ত ঋণ গ্রহনে যোগ্যতা হিসেবে আবেদনকারীকে দরিদ্র কৃষক অথবা মহিলা হতে হবে। ঋণের পরিমাণ হবে ২০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ টাকা অব্দি (জনপ্রতি)। যেখানে সুদের হার হবে মাত্র ৭%। এবং ঋণের মেয়াদ (এক) বছর।

বাংলাদেশ কৃষি ব্যাংক মূলত দরিদ্র, কৃষক শ্রেণির মানুষের আস্থার ব্যাংক। এখান থেকে স্বল্প মেয়াদী ঋণ গ্রহন করে কৃষিকাজ সচল রেখে দেশের অর্থনীতিতে রাখছে গুরুত্বপূর্ণ অবদান। একই সাথে কৃষি ব্যাংক লোন নেওয়ার নিয়ম জানানোর মাধ্যমে একই কাজে সাহায্য করার আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। আশা করি এবারের আর্টিকেলের মাধ্যমে কৃষি ব্যাংক লোন সম্পর্কে সকল তথ্য জানাতে পারেছি। এতোক্ষন অব্দি যুক্ত থাকা জন্য ধন্যবাদ।

Post a Comment