সোনালী ব্যাংক থেকে লোন নেয়ার জন্য প্রথমে আপনার নিকটস্থ Sonali Bank branch-এ যোগাযোগ করুন। ব্যাংক শাখা থেকে লোন আবেদন ফরম সংগ্রহ করে, প্রয়োজনীয় তথ্যগুলো প্রদান করে ফরমটি পূরণ করুন।
তারপরে ফরমের সাথে প্রয়োজনীয় ডকুমেন্টগুলো সংযুক্ত করে পুনরায় ব্যাংক শাখায় জমা করুন। ব্যাংক আপনার প্রদান করা সকল তথ্য যাচাই বাছাই করে এর সত্যতা ভেরিফিকেশন করবে। পরবর্তীতে লোন দেয়ার যোগ্য মনে হলে ব্যাংক থেকে আপনাকে জানানো হবে।
সোনালী ব্যাংক থেকে লোন নেয়ার জন্য অবশ্যই একজন গ্যারান্টার প্রয়োজন। লোন নেয়ার পূর্বে এই ব্যাংক থেকে আপনাকে একটি একাউন্ট করতে হবে এবং গ্যারান্টারকে অবশ্যই সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার তথা মেম্বার হতে হবে।
শিক্ষক ও চাকরিজীবীদের জন্য সোনালী ব্যাংক নিয়ে এসেছে বিশেষ লোন সুবিধা। আপনি যদি স্বল্প বেতনে শিক্ষকতা চাকরি করেন অথবা অন্য কোন চাকরি করেন, তাহলে আপনি সোনালী ব্যাংক থেকে স্বল্প বেতনের লোন গ্রহণ করতে পারবেন।
এই খাতে যেকোনো ব্যক্তি ২০ হাজার টাকা থেকে ১ লক্ষ টাকা লোন গ্রহণ করতে পারবে। মার্জিন হলো ঋণসীমার ২০ শতাংশ। শিক্ষক ও চাকরিজীবীদের জন্য এই লোন ১২% সুদহারে লোনের টাকা পরিশোধ করতে হবে। এই লোনের মেয়াদ সর্বোচ্চ ১ থেকে ৩ বছর পর্যন্ত।
এই লোনের ক্ষেত্রে পার্সোনাল লোন এর জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন, একই ডকুমেন্টস প্রয়োজন হবে। বিস্তারিত জানতে আপনার নিকটস্থ সোনালী ব্যাংক শাখায় যোগাযোগ করুন।
সোনালী ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচীর আওতায় আপনারা লোন গ্রহণ করতে পারবেন। এই খাতে সর্বনিম্ন ২০,০০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পর্যন্ত লোন পাওয়ার সুবিধা রয়েছে। ১২ মাস থেকে ৩৬ মাস পর্যন্ত সোনালী ব্যাংক ক্ষুদ্রঋণ কর্মসূচির মেয়াদ থাকবে। মার্জিন ঋণ সীমার ২০ শতাংশ।
সাধারণত সোনালী ব্যাংকের ক্ষুদ্রঋণ কর্মসূচিতে বিভিন্ন খাতে লোন প্রদান করা হয়। যেমনঃ
- কৃষি পণ্যের বিপণন।
- পার্সোনাল কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার ক্রয়।
- সাইকেল অথবা মোটরসাইকেল ক্রয়।
- সেলাই মেশিন, এমব্রয়ডারি মেশিন অথবা সুয়েটার বুনন মেশিন ক্রয়।
- সবজি বাগান বা নার্সারি স্থাপন।
- শিক্ষার জন্য বিনিয়োগ।
- ক্ষুদ্র ব্যবসায় ইনভেস্ট।
- বায়োগ্যাস প্লান্ট অথবা সৌরশক্তি প্লান্ট স্থাপন।
- হাঁস-মুরগি পালন, মাছ উৎপাদন ও গরু মোটাতাজাকরণ প্রকল্প।
- মৌসুমী ফসল মজুদ।
- বিবিধ আয় বর্ধক বৈধ কার্যক্রম।
- ঘরের বিভিন্ন আসবাবপত্র, ফ্রিজ বা রেফ্রিজারেটর, টিভি, ইলেকট্রিক ফ্যান ইত্যাদি ক্রয়।
এছাড়াও আপনারা সোনালী ব্যাংক ক্ষুদ্রঋণ কর্মসূচিতে বিভিন্ন খাতে লোন গ্রহণ করতে পারবেন। Special Small Credit Scheme থেকে এই ঋণ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানতে পারেন।
বিশেষ দৃষ্টব্যঃ অন্যান্য সকল খাতের লোনের তথ্যগুলো সঠিকভাবে জানা যায়নি তাই এখানে উল্লেখ করা হলো না। আপনারা সরাসরি সোনালী ব্যাংক শাখায় উপস্থিত হয়ে অন্যান্য লোনের তথ্য সম্পর্কে জেনে নিতে পারেন।
সম্মানিত পাঠকবৃন্দ আশাকরি সোনালী ব্যাংক লোন নেওয়ার নিয়ম এবং সোনালী ব্যাংক লোন সম্পর্কিত সকল ধরনের তথ্য জানতে পেরেছেন। এই তথ্যগুলো আমরা ব্যাংক হেল্পলাইনে যোগাযোগ করে সংগ্রহ করেছি।

Post a Comment