nid card download করতে হলে প্রয়োজন হবে ভোটার স্লিপ নম্বর এবং নিবন্ধিত সঠিক জন্ম তারিখ। এবং কয়েকটি প্রক্রিয়া অনুসরন করতে হবে , যেমন রেজিস্ট্রেশন, ফেইস ভেরিফিকেশন এবং ডাউনলোড। রেজিস্ট্রেশন এবং ফেইস ভেরিফিকেশন প্রক্রিয়াটি সব ভোটারদের জন্য প্রযোজ্য। তবে যারা পুরাতন ভোটার রয়েছেন তাদের ক্ষেত্রে অনলাইন কপি ডাউনলোড করার জন্য ভোটার আইডি কার্ড রি ইস্যু আবেদন করতে হবে। একাউন্টটি নিবন্ধন করতে হবে নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট services.nidw.gov.bd তে ভিজিট করে।

নতুন ভোটার হয়েছেন? এখনো NID Card অনলাইন কপি পাননি? এই পোস্টে দেখানো নিয়ম অনুসরণ করে খুব সহজেই আপনার মোবাইল মোবাইল দিয়ে NID Card Download  করতে পারবেন। যদি আপনি নতুন ভোটার নিবন্ধিত হয়ে থাকেন এবং ভোটার রেজিস্ট্রেশন করতে না পারেন অর্থাৎ ফরম নম্বর বা জন্ম তারিখ ভুল বলে থাকে তাহলে এই নিয়মটি আপনার জন্য।


ভোটার আইডি কার্ড ডাউনলোড করার পূর্বে অবশ্যই আপনি আপনার জাতীয় পরিচয় পত্র অনলাইনে আছে কিনা এটি যাচাই করে নিবেন। কেননা অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেকে নতুন ভোটার নিবন্ধিত হয়েছেন কিন্তু তাদের জাতীয় পরিচয় পত্র অনলাইনে  ডাটাবেজে আপলোড হয়নি। আপনি খুব সহজেই ldtax.gov.bd ওয়েবসাইট থেকে যাচাই করে নিতে পারবেন জাতীয় পরিচয় পত্র চেক করে নিতে পারবেন। Bangladesh NID Card Download

Post a Comment