ইমু অ্যাকাউন্ট খোলার জন্য গুগল প্লে স্টোর থেকে imo video calls and chat মোবাইল অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করুন। অ্যাপসটি ওপেন করার পরে কল পারমিশন চাইবে, এটি “Allow” করে দিবেন। এরপরে আপনার মোবাইল নাম্বার দিয়ে OTP ভেরিফিকেশনের মাধ্যমে ইমু একাউন্ট তৈরি করুন।



বর্তমানে ইমু একাউন্ট খোলার পদ্ধতি খুবই সহজ। আপনি শুধুমাত্র কয়েকটি ধাপ অতিক্রম করে সহজেই ইমু একাউন্ট খুলতে পারবেন। ইমু একাউন্ট করার জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে imo (imo video calls and chat) অ্যাপসটি ডাউনলোড করে নিবেন।


এরপরে সঠিকভাবে কান্ট্রি কোড সিলেক্ট করে, নীল টিক মার্ক বাটনে ক্লিক করুন। তারপরে উক্ত নাম্বারে এসএমএস এর মাধ্যমে অথবা সরাসরি কল দিয়ে OTP ভেরিফিকেশন করা হবে। যদি এসএমএস আসে সেক্ষেত্রে, এসএমএসে থাকা কোডটি বসিয়ে OTP ভেরিফিকেশন কমপ্লিট করুন।

তারপরে আপনার ইমু একাউন্টের জন্য একটি নাম বাছাই করতে হবে। Full name বক্সে আপনার নাম বসিয়ে Done বাটনে ক্লিক করুন। উপরের ছবিটিতে অপশনগুলো লাল বর্ডার দিয়ে মার্ক করা আছে।

হয়ে গেল আপনার ইমু একাউন্ট খোলা। ইমু একাউন্ট খোলার পদ্ধতি অনেক সহজ, আপনারা উক্ত পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই আপনার মোবাইল নাম্বার অথবা একটি ভার্চুয়াল নাম্বার দিয়ে ইমু একাউন্ট তৈরি করতে পারবেন।

Post a Comment