NID Wallet এর প্রয়োজনীয়তা

NID Wallet ব্যবহার করার মাধ্যমে নতুন ভোটার আইডি কার্ড একাউন্ট তৈরি করতে হবে। নতুন একাউন্ট তৈরি করার সময় নাম এবং ব্যক্তিগত তথ্য প্রদান শেষে ইউজারকে একটি কিউ আর কোড প্রদান করা হবে যেটি এনআইডি ওয়ালেট মোবাইল অ্যাপ্লিকেশন এর মাধ্যমে স্ক্যান করে অ্যাকাউন্ট থেকে তার চেহারা শনাক্ত করে নিতে হবে,।

nidw একাউন্টের অ্যাক্সেস পাওয়ার জন্য অবশ্যই এনআইডি ওয়ালেট ব্যবহার করে Face Verification করে নিতে হবে।যেহেতু nidw ওয়েবসাইটের ডাটাবেজে নাগরিকদের সমস্ত তথ্য সংরক্ষিত থাকে আর তাই সঠিক ব্যক্তির ফেজ ভেরিফিকেশন সম্পন্ন না হলে এনআইডি অ্যাকাউন্টের অ্যাক্সেস কোন রকম ভাবেই পাওয়া যাবে না। আর একাউন্টের অ্যাক্সেস না থাকলে এনআইডি এর বিভিন্ন অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন না।

NID Wallet এর সুবিধা সমূহ

Identity Verification- পরিচয় যাচাইকরণ: বাংলাদেশ নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে আপনি ছাড়া অন্য কেউ আপনার অ্যাকাউন্ট তৈরি / এক্সেস করতে পারবে না । এই সিস্টেমটি এই অ্যাপটির প্রধান বৈশিষ্ট্য যা নিরাপত্তার আরও একটি স্তর যুক্ত করে।

একাউন্ট তৈরির সময় আপনার ব্যক্তিগত বিবরণ এবং QR Scan করে আপনাকে এই অ্যাপটি ব্যবহার করে আপনার অ্যাকাউন্ট এক্সেস করার সময় আপনার পরিচয় যাচাই করতে আপনার মুখ স্ক্যান করতে হবে।

Post a Comment