ভোটার আইডি কার্ড কি এবং কি কি কাজে প্রয়োজন?



ভোটার আইডি কার্ড হল একজন নাগরিকের পরিচয় পত্র, আমাদের নিত্যদিনে চলার পথে বিভিন্ন কাজে ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়। বিশেষ করে নাগরিক সেবা উপভোগ করার জন্য ভোটার আইডি কার্ড অতি জরুরী।

আপনি যেই দেশের নাগরিক, ওই দেশ থেকে আপনাকে ভোটার আইডি কার্ড প্রদান করা হবে। বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একজন নাগরিকের বয়স ১৮ বছর হলে তিনি ভোটার আইডি কার্ড পাওয়ার উপযুক্ত বলে বিবেচিত হয়।

বাংলাদেশ নির্বাচন কমিশনের আওতায় ভোটার তালিকা গননা করা হয়, একজন নাগরিকের বয়স ১৮ বছর হলে তথা তিনি প্রাপ্তবয়স্ক হলে তাকে ভোটার আইডি কার্ড প্রদান করা হয়, ভোটার আইডি কার্ড প্রদানের পরে তিনি দেশের পরিপূর্ণ নাগরিক হিসেবে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন করে।

বিশেষ করে সরকারি ও বেসরকারি চাকরির ক্ষেত্রে অথবা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি সহ বিভিন্ন কাজে ভোটার আইডি কার্ড প্রয়োজন হয়। ভোটার আইডি কার্ডের প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করতে গেলে একটি লেখার মাধ্যমে বোঝানো সম্ভব নয়।

আমাদের প্রতিনিয়ত বিভিন্ন কাজে সরকারের সহযোগিতা প্রয়োজন। এই দেশের একজন নাগরিক হিসেবে পরিচিত হয়ে সরকারি সকল সুবিধা উপভোগ করতে অবশ্যই আপনার ভোটার আইডি কার্ড প্রয়োজন হবে।

তাই যদি আপনার ভোটার আইডি কার্ড না থাকে তাহলে দ্রুত ভোটার আইডি কার্ড টি সংগ্রহ করে নিবেন। ভোটার আইডি কার্ড কে জাতীয় পরিচয় পত্র অথবা NID কার্ড বলা হয়। ভোটার আইডি কার্ড সম্পর্কে যেকোনো একসাথে পেতে পারেন BD NID ওয়েবসাইটটিতে।

ভোটার আইডি কার্ড পাওয়ার উপায়?

ভোটার আইডি কার্ড পেতে হলে অবশ্যই আপনাকে এদেশের নাগরিক হতে হবে। এই দেশের নাগরিক ব্যতীত অন্য কেউ ভোটার আইডি কার্ড পাওয়ার যোগ্য বলে বিবেচিত হবে না, তবে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন শর্তসাপেক্ষে অন্য দেশের নাগরিকরা দ্বী নাগরিকত্ব গ্রহণ করতে পারে।

এছাড়াও ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য আপনার বয়স ১৮ বছর হতে হবে তথা প্রাপ্তবয়স্ক ব্যতীত অন্য কেউ ভোটার আইডি কার্ড পাবে না। ভোটার আইডি কার্ড পাওয়া মানে একজন ব্যক্তির সম্পূর্ণ ডিসিশন নেওয়ার যোগ্যতা অর্জন করা।

এর পাশাপাশি ভোটার আইডি কার্ড পাওয়ার জন্য মা ও বাবার ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ, ব্যক্তির জন্ম নিবন্ধন সনদ, নাগরিক সার্টিফিকেট, এডুকেশনাল সার্টিফিকেট থাকলে তা প্রয়োজন হবে।

সম্মানিত পাঠ্যবৃন্দ আশা করি ভোটার আইডি কার্ড সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। আপনার যদি ভোটার আইডি কার্ড না থাকে তাহলে দ্রুত ভোটার আইডি কার্ড করিয়ে নিবেন।

Post a Comment