সম্প্রতি জনতা ব্যাংকের নাম পরিবর্তন করা হয়েছে। এর পাশাপাশি পাবলিক লিমিটেড ব্যাংক হওয়ায় চাইলে জনগণের কাছে শেয়ার বিক্রি করতে পারবে। জনতা ব্যাংকের নাম পরিবর্তন সম্পর্কে বিস্তারিত জানতে পারেন নিচের লেখাটি থেকে।
জানতে পারেনঃ জনতা ব্যাংকের নাম পরিবর্তন করা হলো।
৩১শে জুলাই বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে কোম্পানি আইন, ১৯৯৪ এর ১১ (ক) ধারার বিধান অনুসারে পাবলিক কোম্পানিগুলো সনাক্তকরণের সুবিধার্থে, এর নামের পরে পিএলসি (PLC) যুক্ত করার জন্য জানানো হয়।
২০২০ সালে পাবলিক লিঃ কোম্পানি সনাক্তকরণে এই কোম্পানি আইন যুক্ত করা হয়। পিএলসি একটি পাবলিক কোম্পানি এবং এটি যুক্তরাষ্ট্রের (United States) পাবলিক ট্রেডেড কোম্পানির সমতুল্য, এটি incorporate বা corporate পদবী বহন করে।
কোম্পানি আইন ১৯৯৪ এর ১১ (ক) ধারার বিধান অনুসারে সকল পাবলিক কোম্পানির ন্যায় বাংলাদেশ জনতা ব্যাংক লিমিটেডের নাম পরিবর্তন করে বাংলাদেশ জনতা ব্যাংক পিএলসি (PLC) রাখা হয়। ইংরেজিতে Janata Bank PLC হবে।

Post a Comment